পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নীলা খাতুন (২২) খুন হয়েছে। এ ঘটনায় স্বামী রানা হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরতলীর কোড়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নীলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
অভিযুক্ত রানা হোসেন শৈলকূপার ভগবাননগর এলাকার কামাল হোসেনের ছেলে। এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
৫ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩২ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪১ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে
৫০ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে