নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পান বরজে পড়ে ছিল গৃহবধূর মরদেহ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের একটি পান বরজ থেকে সালমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমা খাতুন ওই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী ও হরিণাকুণ্ডু উপজেলার খলিষাকুণ্ডু গ্রামের হায়দার আলীর মেয়ে। 


আজ শুক্রবার বিকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। 


স্থানীয়রা জানায়, পানের বরজে সালামার মরদেহ পড়ে ছিল। তাঁর গলায় গভীর কালো দাগ ও পাশেই একটি ঘাস মারা বিষের বোতল পড়ে ছিল। নিহতের নাক ও মুখমণ্ডলে ক্ষত ছিল। সালমাকে হত্যা করা হতে পারে বলে তাঁরা ধারণা করছে। নিহতর মা হালিমা খাতুন ও বোন নাজমা বেগম অভিযোগ করে বলেন, স্বামী তরিকুল তাকে হত্যা করেছে। এর আগে সালমাকে দা নিয়ে হত্যার জন্য তাড়া করেছিল। প্রায়ই তাকে নির্যাতন করা হতো বলে বোন নাজমা বেগম অভিযোগ করেন। 


এ তথ্য নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, এ ঘটনায় নিহতের স্বামী তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। হত্যার উপযুক্ত তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হবে।


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে