নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আমি নির্বাচিত হলে ঢাল-সড়কি জাদুঘরে রাখবো- সতন্ত্র প্রার্থী দুলাল


আমরা শান্তিতে বিশ্বাস করি। কোন সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। আমি নির্বাচিত হলে শৈলকুপা থেকে মারামারি-হানাহানি নির্মূল করার চেষ্টা করবো। আর মারামারির জন্য যেসব দেশীয় অস্ত্রশস্ত্র আছে সেগুলো শৈলকুপায় একটি জাদুঘর বানিয়ে রেখে দেবো বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ ১(শৈলকুপা) আসনের সতন্ত্র(ট্রাক প্রতিক) প্রার্থী ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। মঙ্গলবার সারাদিন শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় তিনি এসব মন্তব্য করেন। 

তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে শৈলকুপার জনপদ থেকে মারামারি হানাহানি নির্মূল করার চেষ্টা করবো। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবো। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত শৈলকুপা গড়ে তুলবো। এই কাজটি খুব কঠিন কাজ, এই কাজটি করতে আপনাদের আমার সাথে থাকতে হবে। এ জন্য অবশ্যই আপনাদের 'ট্রাক' মার্কায় ভোট দিতে হবে। ট্রাক আমার মার্কা নয় এটা আপনাদের মার্কা, আর এই মার্কাকে বিজয়ী করার দায়িত্বও আপনাদের হাতে।

উপস্থিত স্থানীয় জনগণের উদ্দেশ্যে দুলাল বিশ্বাস আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে দিয়েছেন। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবেন। কেউ ভোট কেন্দ্রে ভোট কাটতে আসলে প্রশাসন তাদের প্রতিহত করবে। 


Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে