নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর জোয়ার ঠেকাতে নৌকার ক্যাডার বাহিনী মরিয়া, রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ


শৈলকুপার আবাইপুর ইউনিয়নের মিনগ্রামে বিনা উস্কানিতে  আবারো নৌকা প্রতিকের ক্যাডার বাহিনীর হামলা।

ভোটের মাঠ  উত্তপ্ত করতে ও বড় ধরনের অঘঠন ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়রথ থামাতে নৌকা প্রতিকের সমর্থকরা মিশন নিয়ে মাঠে নেমেছে।  গত ৪ ডিসেম্বর মিনগ্রাম বাজারে নৌকা প্রতিকের সমর্থক রাসেল, মানিক, নিমাই, আতিয়ার মোতাহার, বিপুল, শিমুল, নাজমুল, মাসুদ, রাজিবসহ ১২/১৩ জন অতর্কিত মিনগ্রাম বাজারে হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের সমর্থক   আফান শেখ, টুটুল মীর ও রবিউল  ইসলাম কে লোহার রড,লাঠি- সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে। এর ধারাবাহিকতায় পোষ্টার রাগাতে বাধা, প্রচার মাইক ভাংচুরসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে নৌকার ক্যাডার বাহিনী।  অবশেষে ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায়  আবারো মিনগ্রামে হামলা চালিয়ে  ৩ জনকে গুরতর আহত করে। 

 আহতদের মধ্যে গুরুতর অবস্থায়  শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ২৬ শে ডিসেম্বর  সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আবাইরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মীনগ্রাম বিশ্বাসপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের ট্রাক প্রতিকের মিছিল বের করে মীনগ্রামের সামাজিক মাতব্বর মহিদ মোল্লার লোকজন। 

মিছিল শেষে মীনগ্রাম বিশ্বাসপাড়া আমিরুলের চায়ের দোকানে বসে তারা চা খাচ্ছিলো। এসময় বর্তমান এমপি নৌকার প্রার্থী আব্দুল হাই এর কর্মী সমর্থকরা পাল্টা মিছিল বের করে।

নৌকার মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে ওই চায়ের দোকানে পৌছে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় স্বতন্ত্র  প্রার্থী ট্রাক প্রতিকের ৩ সমর্থক  আহত হয়েছে বলে জানা গেছে। 


সংঘর্ষে গুরুত্বর আহতরা হলেন, মীনগ্রামের সামাজিক মতব্বর মহিদ মোল্লার লোক ও ট্রাক প্রতিকের কর্মী বিল্লু (৩২), পিতা হাতেম মিয়া, আমিরুল মোল্লা (৪৩), পিতা ছাত্তার মোল্লা, মনির জর্দার (৩৫), পিতা আমিরুল জর্দ্দার।  


এ বিষয়ে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, মীনগ্রামে সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটকে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। পরবর্তীতে অপ্রিতিকর ঘটনা বন্ধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে গেছে।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে