নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি আব্দুল হাই


ঝিনাইদহের শৈলকুপা ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সহসভাপতি মরহুম রাকিবুল ইসলাম, জমিদাতা মরহুম গোলাম ছরোয়ার, শৈলকুপা পাবলিক হল লাইব্রেরির সাবেক সহসভাপতি মরহুম রেজাউল করিম(বুলবুল স্যার) ও সমিতির অন্যান্য মরহুম সদস্যদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শৈলকুপা ডায়াবেটিক হাসপাতালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালুর সার্বিক সহযোগিতায় ও সহকারী কমিশনার (ভূমি) বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ, ঝিনাইদহ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইসমাইল হোসেন, ডায়াবেটিক হাসপাতালে সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ হৈতষী সংঘের সভাপতি শিক্ষক এস এম কোবাদ আলী, শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও ডায়াবেটিক হাসপাতালের বর্তমান সদস্য সচিব তোফাজ্জেল হোসেন পপ্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আব্দুল ওহাব।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিসিন বিশেষজ্ঞ কাওসার হামিদ, শারমিন সুলতানা (এলসিডিডিআরবি) ডা. ওবাইদুল্লাহ ইবনে রাকিব। দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয়। সেই সাথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে