দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মণিরামপুরে ব্রি-২৮ ও রড মিনিকেট ধানে বিপর্যয়

মনিরামপুরে গো-খাদ্যের জন্য আগাম কেটে নেয়া হচ্ছে ধান। গিরা খুলে পড়া ও আগা শুকিয়ে চিটা পড়া রোগে আক্রান্ত হওয়ায় এ ধান আগাম কেটে নিচ্ছেন কৃষকরা। সঠিক পরামর্শের অভাবেই কৃষকের স্বপ্ন ফিকে হয়ে ধানে বিপর্যয় দেখা দিয়েছে। কৃষি অফিস বলছে আবহাওয়া জনিত কারণে ছত্রাকের আক্রমণে ধানের ক্ষতি হয়েছে। অথচ ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রে পরামর্শে নিতে গেলে কৃষকদের গরম শুনতে হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ কৃষকদের। উপজেলায় ব্রি-২৮, ব্রি-৬৩ ও রড মিনিকেট জাতের ধানে এ অবস্থা দেখা দিয়েছে। পরামর্শ নিতে বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের উপর নির্ভর করতে হয়েছে।চলতি বোরো মৌসুমে উপজেলায় ২৮ হাজার ১০০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। এর মধ্যে দুই হাজার ১৮৬ হেক্টরে ব্রি-২৮, তিন হাজার ৪৬ হেক্টরে ব্রি-৬৩ এবং চার হাজার ৭০৩ হেক্টর জমিতে রড মিনিকেট জাতের ধানের আবাদ হয়েছে।



উপজেলার গোপালপুর গ্রামের বাবুল আক্তার ৫ বিঘা জমিতে এবার ব্রি-২৮ জাতের ধানের আবাদ করেন। কিন্তু গিরা খুলে পড়া ও আগায় চিটা পড়া রোগে আক্রান্ত হয়ে এক মুঠো ধান তিনি ঘরে তুলতে পারছেন না। খাটুয়াডাঙ্গা গ্রামের আজগর আলী দেড় বিঘা জমির সম্পূর্ণ ধানে চিটা পড়েছে। এমনিভাবে হযরত আলী, ইছহাক গাজী, শওকত হোসেন, নাজির হোসেন, সুবজ হোসেনসহ খাটুয়াডাঙ্গা, নেহালপুর, গোপালপুর, ঘুঘুদহ, বাহিরঘরিয়া অঞ্চলের কৃষকদের মাথায় হাত উঠেছে। গোটা উপজেলায় এ জাতের ধানের যারাই আবাদ করেছেন তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন।



সরেজমিন মণিরামপুর-নেহালপুর সড়ক লাগোয়া মাঠে কাচা ধান কাটার দৃশ্য চোখে পড়ে। ধান কাটছেন ১০ জন শ্রমিক। এগিয়ে যেতেই তারা বললেন, ধানে চিটা পড়ে গেছে। আগায় একটুও ধান নেই। তাই গো-খাদ্যের জন্য জমি মালিক বাবুল আক্তার কাটাচ্ছেন।এ সময় উপস্থিত বাবুল আক্তার বাকরুদ্ধ কন্ঠে বলেন, এবার ৫ বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। কিন্তু এক মুঠো ধানও তিনি ঘরে তুলতে পারছেন না। দীর্ঘনিঃশ্বাস ছেড়ে তিনি বলেন, কৃষি পরামর্শ নিতে গিয়ে গরম শুনতে হয়েছে। কেনো ব্রি-২৮ জাতের ধান চাষ করেছি-এজন্য কৈফিয়তের সম্মুখীন হতে হয়েছে।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোরে অঞ্চলের উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, কিছু এলাকায় ছত্রাকজনিত রোগে ধানের সামান্য ক্ষতি হয়েছে। সেটা দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে উত্তরণ ঘটছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিক জমিতে এ রোগের আক্রান্তের খবর তার জানা নেই।

আরও খবর