নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম-বার্ষিকি পালিত।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের আয়োজনে পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস। 

জাতীয় পতাকা উত্তোলন,আনন্দ শোভাযাত্রা ও পথ শিশুদের মাঝে কেক কাটার মধ্যো দিয়ে দিনটি পালন শুরু করা হয়।পরে উপজেলার সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের মঞ্চে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সভায় সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও দাতা সদস্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম,গ্রাম ডাক্তার কল্যান সমিতির কেন্দ্রীয় সহ- সভাপতি ও যশোর জেলার সভাপতি এম এ গফুর, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির অভয়নগর উপজেলার সভাপতি ফজল রাব্বি সুজন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষার্থী গন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস।

প্রধান অতিথি অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার তার বক্তব্যে বলেন,গোপালগঞ্জের বাগাইর নদীর কোল ঘেঁষে গড়ে উঠা ছায়াঘেরা জনপদ টুঙ্গিপাড়া নামক গ্রামে ১৯২০ সালের এই দিনে জনাব লুৎফর রহমান ও সায়রা খাতুন দম্পতির কোলকে আলোকিত করে জন্মহয় এক শিশুর। সেই শিশুটি তাঁর প্রঙ্গা,মেধাওধৃঢ় মননশীলতার মাধ্যমে ইস্পাত কঠিন নেতৃত্বের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন।যার জন্ম না হলে এই স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। আমাদের পরাধীনতার শৃঙ্খলে বন্ধী থাকতে হতো।

তিনি আরো বলেন বঙ্গবন্ধু শিশুকাল থেকেই একজন আত্ব মর্যাদা শীল মানুষ ছিলেন। স্কুল জীবন থেকেই রাজনৈতিক সচেতন লোক হিসেবে কাজ শুরু করেন।পরে তিনি জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। তারপর সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রী মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক মহিলা রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। 

আরও খবর