নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কেশবপুরে শাহাদাৎ হোসেন ৪দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন


যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শাহাদাৎ হোসেন ৪দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই। উপস্থিত অতিথিবৃন্দের সাথে নিয়ে পায়রা উড়িয়ে ওই খেলার শুভ উদ্বোধন ঘোষণা  করেন।

গত মঙ্গলবার বিকেলে বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাইকেল মধুসূদন তরুণ সংঘের আয়োজনে উদ্বোধনী ম্যাচে রয়েল স্ট্রাইকার্স ক্রিকেট একাদশ বনাম কেশবপুর ফ্রেন্ডস ক্রিকেট একাদশ এর খেলা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি ছিলেন, খেলার উদ্বোধক খেলাঘর কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস ও সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগ নেতা হায়দার আলী। 

এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য  ব্যক্তিবর্গ এবং ক্রিকেট খেলাপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। 

আয়োজক ছিলেন মধুসূদন তরুণ সংঘের মোকলেছুর রহমান মান্টু ও আবু দাউদ। আম্পায়ারের দায়িত্বে ছিলেন জামান ও আব্দুল্লাহ। ধারাবর্ণনায় ছিলেন আবু দাউদ। 

উদ্বোধনী ম্যাচে ১৫ ওভারের খেলায় রয়েল স্ট্রাইকার্স ক্রিকেট একাদশকে ৬ উইকেটে হারিয়ে কেশবপুর ফ্রেন্ডস ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করার গৌরব অর্জন করে। দ্বিতীয় ম্যাচের খেলা আগামী শনিবার বিকেলে একই মাঠে আব্দুল্লাহ সুপারকিং ক্রিকেটে একাদশ বনাম মোল্ল্যা গ্লাডিয়েটরস ক্রিকেট একাদশ এর খেলা অনুষ্ঠিত হবে। 


আরও খবর