নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগরে লেভেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষ

যশোরের অভয়নগরে বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ভাঙ্গাগেট লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অজ্ঞাতনামা এক পথচারী আহত হয়েছেন।

এদিকে ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছেন। এতে প্রায় এক ঘণ্টা খুলনা-যশোর রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ১২টার দিকে খুলনাগামী একটি মালবাহী ট্রাক ভাঙ্গাগেট লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ট্রাকের চালক ও হেলপার লাফিয়ে প্রাণ রক্ষা করেন। পরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রেনের ইঞ্জিন আঘাত করলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নওয়াপাড়া হাইওয়ে পুলিশের চেষ্টায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর লেভেলক্রসিং থেকে ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, ভাঙ্গাগেট একটি গুরুত্বপূর্ণ লেভেলক্রসিং। গেটম্যান আশিস কুমারের দায়িত্বে অবহেলা ছিল। যে কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একজন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাঙ্গাগেট লেভেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান আশিস কুমারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ মোল্যা জানান, ট্রেন-ট্রাক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ট্রাকটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। ট্রেন ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।   

আরও খবর