নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির আত্মহত্যা

যশোরের অভয়নগরে উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন মুস্তাক আহম্মেদ বিশ্বাস (৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

 ( ১৩ ফেব্রুয়ারি গত রাতে উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মুস্তাক আহম্মেদ বিশ্বাস উপজেলার সমশপুর গ্রামের মৃত মোকাম আলী বিশ্বাসের ছেলে। তিনি রাতে বাড়ির পিছনে ছবেদা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

এলাকাবাসী জানায়, মুস্তাক আহম্মেদ বেশ কিছু দিন যাবত মানষিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে বাড়ির পিছনে বড় একটি ছবেদা গাছের মগ ডালে গলায় গরুর দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশিদের সহযোগিতায় তার স্ত্রী ও ছেলেরা ঝুলান্ত লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

মুস্তাক আহম্মেদের বড় ছেলে মেহেদী হাসান জানান , বাবা প্রতিদিনের মত রাতে খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে ঘুমাতে যায়। পরে রাতে আমার মা দেখেন তিনি বিছানাতে নাই। ওই সময় আমি ও মা খোঁজাখুঁজি করতে থাকি। আমাদের বাড়ির পিছনে ছবেদা গাছে ঝুলন্ত অবস্থায় আমার বাবাকে দেখতে পায়। চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসে এবং গাছ থেকে বাবাকে মৃত অবস্থায় নামিয়ে আনা হয়। আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

এসআই বাবুল জানান, এলাকাবাসীদের মুঠোফোনে জানতে পারি মুস্তাক আহম্মেদ বিশ্বাস আত্মহত্যা করেছেন। তাই সুরতাল রিপোর্টা করে লাশ দিয়ে দেওয়া হয়েছে। 

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুস্তাক আহম্মেদ নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তার পরিবার ও এলাকাবাসীদের মতে তিনি মানষিক ভাবে ভারসাম্যহীন ছিলেন।

আরও খবর