নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় আইনজীবিসহ দু’জন নিহত, আহত- ৫

যশোরের মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের মণিরামপুর ফকিররাস্তা মোড়ে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস যাত্রী বিধান চন্দ্র রায় (৫৭) নামে এক আইনজীবী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ৫ জন।
অপর দিকে বিকেলে উপজেলার রাজগঞ্জ-যশোর সড়কের কোদলাপাড়া জামতলা মোড়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রনি হেসেন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮টার দিকে যশোর-চুকনগর সড়কে মাইক্রোবাসে করে আইনজীবি বিধান চন্দ্র রায়সহ অন্যরা ঝিনাইদহ যাচ্ছিলেন। এ সময় ফকিররাস্তায় পৌছুলে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মাইক্রোবাস যাত্রী বিধান চন্দ্রের মৃত্যু ঘটে। নিহত বিধানের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। এ সময় আহত হওয়া খুলনা সোনাডাঙ্গা গ্রামের এম এন জোয়ারদার (৫৬), শওকত আরা (৪২), হোসনে আরা (৫৪), জলি জোয়াদ্দার (৫০) ও মাইক্রোবাস চালক লিটন হোসেন (৪৫)কে মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।  হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাজমিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, আহদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনায় রেফার করা হয়। অপর দিকে, বিকেল সাড়ে ৩টার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া জামতলা মোড়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র রনি হোসেন ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান জানান, নিহত রনি হোসেন খোদপাড়া মাতৃভাষা কলেজের ছাত্র এবং সে বাগডোব গ্রামের নূর-নবীর ছেলে। মণিরামপুর থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান ঘটনার হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ তাদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক গাড়ি জব্দ করা হয়েছে।    

আরও খবর