নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা

সরকারি বিধিমালা লঙ্ঘন ও অবৈধ পন্থায় মাটি কাটার অভিযোগে যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এ ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।বিকেলে প্রথম অভিযানটি চালানো হয় উপজেলার চাড়াভিটা এলাকায় অবস্থিত ‘মেসার্স আব্দুল বারী ফিলিং স্টেশন’-এ। যশোর-নড়াইল সড়কের পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে সরকারি নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করায় ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে জরিমানার টাকা পরিশোধ করেন ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক।

পরবর্তীতে উপজেলার খলশি গ্রামে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এ সময় সরকারি অনুমতি ছাড়া মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্থানীয় আবুল কাশেম ও ভেকু চালক বায়েজিদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত বায়েজিদ মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার গণমাধ্যমকে জানান, জনস্বার্থ রক্ষা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কঠোর পদক্ষেপ নিয়মিত অব্যাহত থাকবে।


আরও খবর