নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চৌগাছায় জাতীয় ছাত্রশক্তির নতুন পথচলা: মেহেদী আহ্বায়ক, সাইফুল সদস্য সচিব

যশোরের চৌগাছা উপজেলায় ছাত্ররাজনীতিতে নতুন গতির সঞ্চার করতে ‘জাতীয় ছাত্রশক্তি’র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।জেলা শাখার অনুমোদনে গঠিত এই কমিটি আগামী এক বছর উপজেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।যশোর জেলা কমিটির শীর্ষ তিন নেতা—আহ্বায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, সদস্য সচিব আল হাসিব এবং মুখ্য সংগঠক জাহিদ হাসানের স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

উপজেলা পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে মেহেদী হাসানকে প্রধান (আহ্বায়ক) এবং সাইফুল আলমকে সদস্য সচিব করে এই কমিটি সাজানো হয়েছে। নেতৃত্বের ভারসাম্য রক্ষায় কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে আবু বাক্কারকে।

যুগ্ম আহ্বায়কবৃন্দ: আবাইদুল ইসলাম অনিক, সাজিদ হোসেন, মেহেদী হাসান জুবায়ের ও আবু ইসা ইসলাম বাপ্পি।সিনিয়র যুগ্ম সদস্য সচিব: সুমাইয়া ইসলাম। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাহিদ হোসেন, ইসমাইল হোসেন, সজিব দাস ও মেহেদী হাসান মুন্না।মুখ্য সংগঠক মারুফ হোসেন। সংগঠক হিসেবে কাজ করবেন জাকির হোসেন, রিয়াদ গাজী, নাজমুল ইসলাম, রাকিবুল ইসলাম, মো. সিজান, মিরাজ মল্লিক, রাকিব হোসেন ও মেহেদী হাসান।

সংগঠনটিকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন একঝাঁক তরুণ কর্মী। তারা হলেন— রাজু আহমেদ, রাব্বি হোসেন হৃদয়, আরিফুল ইসলাম, শাকিল হাসান, মো. রতন, ইয়াছিন আরাফাত, জনি হোসেন, হাসিব হোসেন, রায়হান হোসেন, রনি হোসেন, মো. আরিয়ান, মোরসেদ আলী ও আশিকুল ইসলাম।

জেলা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, চৌগাছার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে এবং আদর্শিক লড়াইয়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটির ঘোষণার পর থেকেই স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


আরও খবর