নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মসজিদের মাইকে গুজব ছড়িয়ে পুলিশকে রক্তাক্ত করে আসামি ছিনতাই

যশোরের কেশবপুরে পুলিশের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে উত্তেজিত জনতা। মসজিদের মাইকে "পুলিশের পিটুনিতে আসামি নিহত" হওয়ার গুজব ছড়িয়ে এই নারকীয় তাণ্ডব চালানো হয়। হামলায় এক উপ-পুলিশ পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছেন।

গত বুধবার গভীর রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। তিন মাসের সাজাপ্রাপ্ত জাহাঙ্গীরকে আটকের পর হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে আসার সময় বাধার সম্মুখীন হয় পুলিশ। আসামির ভাই আল-আমিন নিকটস্থ মসজিদের মাইকে ঘোষণা দেন যে, পুলিশ তার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে।

এই মিথ্যা ঘোষণা ছড়িয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে লাঠিসোটা নিয়ে কয়েকশ মানুষ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। উত্তেজিত জনতার বেধড়ক পিটুনিতে রক্তাক্ত হন এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহ। এই সুযোগে হামলাকারীরা হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে কনস্টেবল হাবিবুল্লাহর আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে পরিকল্পিতভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে হিজলডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছিনতাই হওয়া আসামি ও হামলার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এলাকায় সাঁড়াশি অভিযান চলছে।


আরও খবর