নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ: ৮৫ পেয়ে দেশসেরা যশোরের ঐশী

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।সোমবার (৩০ মার্চ) বিকেলে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

এবারের পরীক্ষায় ৮৫ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘সি’ ইউনিটে পাসের হার ৬৬ শতাংশ। মোট ২৫ হাজার ২১৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৯ হাজার ৬০৬ জন। এর মধ্যে পাস নম্বর (৩০-এর বেশি) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ১২ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী। অন্যদিকে, ৬ হাজার ৬২২ জন শিক্ষার্থী ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন এবং রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ৬ জনের খাতা বাতিল করা হয়েছে।

পরিসংখ্যান বলছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২২.৫০ শতাংশ (৫,৬১০ জন) পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এবারের পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল মাইনাস ৫ (-৫)।উত্তীর্ণ প্রার্থীরা এখন থেকে গুচ্ছভুক্ত পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারবেন। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত শিক্ষার্থীদের পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম (Subject Choice) পূরণ করতে হবে।


আরও খবর