নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগরে রাস্তার উপর হেলে পড়া গাছ দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে

যশোরের অভয়নগর উপজেলায় শ্রীধরপুর ইউনিয়নে  শংকরপাশা থেকে হরিশপুর-বর্ণি মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে অগণিত বড় বড় গাছ হেলে আছে। বিভিন্ন সময় ভারী যানবাহন যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন।  এমনকি দুইটি গাড়ি পাশাপাশি অতিক্রম করার সুযোগ খুবই কম। বিভিন্ন স্থানে হেলে যাওয়া গাছের কারণে গাড়িগুলো এক সাইড দিয়ে চলার কারণে  রাস্তা নিচু হয়ে গেছে।


এছাড়াও বিভিন্ন সময় সড়কে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে  রাতের অন্ধকারে ও ঘন কুয়াশায় যানবাহন চলাচলে  তৈরি হয়েছে। দ্রুতগতির যানবাহন গুলো বেশি ঝুঁকিতে রয়েছে। ঝুঁকে পড়া প্রতিটি গাছের গায়ে গাড়ির আঘাতের প্রচুর ক্ষতচিহ্ন রয়েছে ফলে প্রায় ছোট-বড় দুর্ঘটনা  ঘটছে আর এই অংশের রাস্তা দিন দিন মহা বিপজ্জনক হয়ে ওঠে যাত্রীদের কাছে রুপ নিচ্ছে আতঙ্কে।বর্তমানে  এই সড়ক দিয়ে বহু গাড়ি ঢাকায় আসা যাওয়া করছে। 

 

উল্লেখ্য যে, ১৪ই জানুয়ারি শনিবারে বিকালে মথুরাপুর বাজার এলাকায় গাছ থেমে থাকার কারণে এ্যাম্বুলেন্স ও ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  ভ্যান চালক আহত হয়।  এ্যাম্বুলেন্স সামনের চাকা পাংচার  হয়ে যায়। বিশেষ করে শংকরপাশা সাইন পাড়ার নিকট একটি গাছ হেলে পড়েছে যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে, এছাড়া মথুরাপুর বাজারের নিকটে পাথালিয়া, হরিশপুর বাজারের নিকটে অনেক গুলি গাছ হেলে পড়েছে,  এলাকাবাসী, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষভাবে দাবি জানিয়েছেন। তদের অভিমত কর্তৃপক্ষ  বিষয়টির দিকে সুদৃষ্টি না দিলে ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন।


এ বিষয়ে স্থানীয় শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ নাসির উদ্দিন মুঠোফোনে বলেন, এ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 


আরও খবর