নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কেশবপুরে পুরাতন কাপড় মার্কেটে শীতার্থদের ভীড়


যশোরের কেশবপুর শহরের আজাদ মার্কেটে শীতের সময় শীতার্থনের গরম কাপড় ক্রেতা বিক্রেতার পর্যাপ্ত ভীড়। জমে উঠেছে পুরাতন কাপড় মার্কেট। 

হঠাৎ শৈত প্রবাহ বেড়ে যাওয়ায় শীতার্থ মানুষের ভীড় জমে উঠেছে। এ কারণে ওই মার্কেট থেকে শীতের পুরাতন কাপড় কিনতে ভীড় করছে কেশবপুরসহ আশপাশের উপজেলার ক্রেতা বিক্রেতা।

সোমবার সকালে সরেজমিন দেখা গেছে, কেশবপুর শহরের আজাদ মার্কেট পড়ে থাকা জমির ওপড় গড়ে উঠেছে পুরাতন কাপড় মার্কেট। এ মার্কেটে পলিথিন দিয়ে ছাউনি ও বাঁশের খুঁটি বেড়ার তৈরি ২৫-৩০ টি পুরাতন কাপড় বিক্রির দোকান। শীত মৌসুমে অল্প কদিন বেচাকেনা হয়। বাকী মাস গুলি ভাড়া গুনতে হয় দোকানীদের। কারণ একবার ছাড়লে আর পাওয়া যায় না। সে কারণে বসে বসে ভাড়া গুনতে হয়। দোকানীরা সকলেই দেশী-বিদেশী পুরাতন কাপড়ের ব্যাবসা করে সংসারে জীবিকা নির্বাহ করেন। কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম হওয়ায় ক্রেতারা ভীড় করছে ওই মার্কেটে। 

ব্যাবসায়ী আইয়ুব আলীর সাথে কথা জানা যায়, এই মার্কেটে সারা বছর পুরাতন কাপড় বিক্রি করা হয়। এখন শীত মৌসুম চলছে বলে বেচাকেনা খুব ভালো। বাকী মাস গুলি পজিশন ধরে রাখতে ভাড়া গুনতে হয় ও ব্যাবসা চালিয়ে যেতে হয়। তবে কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম। এ কাপড়গুলো জাপান, চায়না, আমেরিকা, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করেন ঢাকা ও চট্টগ্রামের বড় বড় ব্যাবসায়ীরা। সেখান থেকে কিনে এনে তারা এ মার্কেটে বিক্রি করেন। এছাড়াও মার্কেটের ব্যাবসায়ী আব্দুস সালাম, ইদু হোসেন, আব্দুস সাত্তার, আনছার আলী, আব্দুল কুদ্দুস, মশিয়ার রহমান, মোবাবারেক বলেন, আমরা যদি সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাতাম তাহলে আরও সুবিধা মতো ভালো ব্যাবসা করতে পারতাম। 

প্রতন্তঞ্চল পরচক্রা গ্রামের হামিদুর রহমান নামের একজন বলেন, গত কয়েক দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তিনি ২৫০ টাকায় একটি জ্যাকেট ও ২০০টাকায় একটি ট্রাউজার ২০টাকায় একজোড়া মোজা  কিনেছি। কম দামে ভাল গরম কাপড় কিনতে পেরে বেশ খুশি হয়েছেন। 


আরও খবর