নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১

যশোরের অভয়নগর উপজেলার  ৮ জানুয়ারী রবিবার চেঙ্গুটিয়া বাজার এলাকায়  যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় মোঃ ইকবাল হোসেন (৩৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে এবং মটরসাইকেলে থাকা অপর আরোহী নয়ন (৩২) নামের এক যুবক গুরুতর  আহত হয়েছে।

নিহত ইকবাল উপজেলার বুইকরা গ্রামের মৃত রহিমের পুত্র, আহত নয়ন একই এলাকার মুজিবর রহমানেন পুত্র।

ঘটনা স্থলে উপস্থিত প্রত্যাক্ষদোর্শীরা জানান,  মটরসাইকেল যোগে ইকবাল ও নয়ন টেঙ্গুটিয়া বাজার অতিক্রম করছিল এসময় খুলনাগামী গড়াই পরিবহন বাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে  সাইকেলটিকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই ইকবাল হেসেনের মর্মান্তিক মৃত্যু হয়। এবং নয়ন মারাত্মকভাবে আহত হন স্থানীয়রা নয়নকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক  তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করে। আহত নয়নের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। এবিষয়ে অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান গাড়ি ও গাড়ির চালককে আটক করা হয়েছে। 

আরও খবর