নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উৎসব মুখর পরিবেশে অভয়নগরে আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত।

দোয়া পরিচালনা করেন হাফেজ গোলাম মাওলা সাহেব

যশোরের অভয়নগর উপজেলায়  দারুল উলুম ইসলামিয়া  মাদ্‌রাসা ও এতিম খানার  উদ্দ্যোগে আজ (১লা ডিসেম্বর বৃহস্পতিবার )১৩ তম আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।  

ছাত্রদের ও মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের লক্ষ্যে প্রতি বছর এই আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে খাকে। উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন সহ বিভিন্ন অঞ্চলের দাতা সদস্যগণ দুপুরের আগে থেকেই মাদ্রাসায় উপস্থিত হতে থাকেন।  আজীবন সদস্য হওয়ার জন্য  সর্বনিম্ন অনুদান ধার্য করা হয়েছে যথাক্রমে পুরুষ সদস্য ৫০০ টাকা এবং মহিলা সদস্য ২৫০ টাকা। 


মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হজরত মাওলানা আব্দুল আজিজ সাহেব জানান, আজীবন   সদস্যদের  প্রদানকৃত অনুদানের  অর্থ দ্বারা প্রস্তাবিত মাদ্রাসার ৪র্থ তলা বিশিষ্ট ভবনের কাজ শুরু হবে শবেবরাতের পরের দিন থেকে ইনশাআল্লাহ।তিনি আরো বলেন   সতেরোশো পুরুষ ও সাতশো  মহিলা আজীবন দাতা সদস্য রয়েছে এর মধ্যে ১৩ জন মৃত্যু বরণ করেছেন।  উপস্থিত  সকলকে তিনি প্রস্তাবিত চারতলা বিশিষ্ট ভবনের নকশা দেখার জন্য ও দোয়া করার আহবান করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া বাজার মসজিদের ইমাম ও খতিব জনাব আলহাজ্ব  হজরত মাওলানা হাফেজ গোলাম মাওলা সাহেব। অনুষ্ঠানের শুরু থেকেই সনামধন্য আলেমগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত সদস্যগণের উদ্দেশ্যে।    জোহরের নামাজের পর দোয়া পরিচালোনা করেন প্রধান অতিথি জনাব হজরত মাওলানা হাফেজ গোলাম মাওলা সাহেব। দোয়া শেষে সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে ধর্মপ্রান মানুষের উৎসব মুখর পরিবেশ লক্ষ্য  করা যায়।

Tag
আরও খবর