দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঝিকরগাছায় প্রেমিকার ঘরের জানালার পাশ থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার

ঝিকরগাছায় প্রেমিকার ঘরের জানালার পাশ থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার




যশোরের ঝিকরগাছায় প্রেমিকার ঘরের জানালার পাশ থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে। নিহত ইলিয়াস হোসেন (১৯) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি চৌগাছার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন। প্রেমিকা লুইছ পারভিন লিয়া প্রতিবেশী আইনাল হকের মেয়ে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াস হোসেনকে গভীর রাতে ডেকে নিয়ে যান লিয়া ও তার পরিবারের সদস্যরা। এরপর তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। ইলিয়াসের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  


অন্যদিকে, লিয়া ও তার পরিবারের দাবি, ইলিয়াস দিনরাত লিয়াকে বিরক্ত করতেন। নিষেধ করলেও তিনি শুনতেন না। শনিবার গভীর রাতে তার সাথে দেখা করতে যান ইলিয়াস। কিন্তু লিয়া দেখা করেননি। এ কারণে অভিমানে ইলিয়াস লিয়ার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 


এ বিষয়ে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। একইসাথে প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।  আলামত উধ্যার করা হয়েছে দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছেন। তবে, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

আরও খবর