নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল


 বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৩, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনসহ মোট ১৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।


আগামী ৮মে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) পর্যন্ত হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৫ প্রার্থী মনোনয়ন দাখিলপত্র করেছেন।


বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারসহ ৩জন, ভাইস চেয়াম্যান পদে বর্তমান বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, সাবেক ভাইস চেয়াম্যান প্রিয়তোষ রঞ্জন দেব,


আশরাফ হোসেন খান, কৃষ্ণদেব, মোঃ তাসলিম আলম মাহদী, সৈয়দ নাসিরুল ইমাম, এস এম সুরুজ আলী, মোঃ আসিক মিয়া, তাফাজ্জুল হকসহ ৯জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, শিউলি রানী দাস, মুক্তা রাণী দাশ রিয়াসহ ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।


নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখে চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৫জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোটগ্রহণ ৮ মে।


এদিকে উপজেলাব্যাপী এ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে জিরো টলারেন্স। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা যা করা লাগে আমরা তাই করবো।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে