নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

হবিগঞ্জে বিরল প্রজাতির সোনালী ঈগল উদ্ধার ।

হবিগঞ্জে বিরল প্রজাতির সোনালী ঈগল উদ্ধার   

হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরী স্কুল সীমানা থেকে উদ্ধার হওয়া সোনালী ঈগল পাখিটি বন  বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ  রবিবার (১০ মার্চ) দুপুরে স্কুলের অধ্যক্ষ সৈয়দা রসুন সুলতানা ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বন বিভাগের কর্মীদের কাছে এটি হস্তান্তর করেন। এর আগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল অবহিত হয়ে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করেন। 

বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা জানান, স্কুলের শিক্ষক আব্দুস সালাম আহত অবস্থায় পাখিটি পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। আমরা সেটিকে সেবা পরিচর্যা করি। বনবিভাগের কাছে হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।

বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, ঈগল পাখিটির আনুমানিক বয়স ১ বছর। প্রাথমিক পর্যায়ে এটিকে সুস্থ মনে হচ্ছে। তারপরও আমরা ২ দিন পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করব।

বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল বলেন,  সোনালী  ঈগল  একটি বিরল ও বিপন্ন  প্রজাতির পাখি । শিকারি পাখি  হিসেবে এর খ্যাতি রয়েছে।  আবাস ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির পাখি হারিয়ে যেতে বসেছে। তিনি যুক্ত করেন, পৃথিবীর সকল প্রাণী একে অন্যের প্রতি নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরশীলতা পৃথিবীকে করেছে সুন্দর ও বাসযোগ্য। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অনন্য। পাখিগুলো সংরক্ষণ  ও টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব ।

বন বিভাগের পক্ষ থেকে পাখিটি গ্রহণ করেন বনকর্মী মো: জিয়াউল হক রাজু ও মনোরঞ্জন অধিকারী। এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক বাবলি চৌধুরী, কাকলি দত্ত প্রমুখ।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে