নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করলেন - এমপি রুয়েল



বানিয়াচংয়ে তীব্র শীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল তুলে দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকল বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপহার কম্বল তুলে দেন তিনি।


এময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র তোলে দিতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। বীর মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির সর্ব কালের সর্বশ্রেষ্ঠ সন্তান। সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। এ সময় ২০৫ জন বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

অন্যদিকে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব বড়ো বান্দ এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে থাকা ৩শ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তোলে দেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।


এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের উপকারের জন্য সহযোগীতা করে থাকেন। শীতের সময় তাদের শীতবস্ত্র, বিশেষ দিনে চাল, ডাল দিয়ে সহযোগীতা করে থাকন। এই সরকার ক্ষমতায় আসার পরে দেশের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে যাদের জমি ও ঘর নেই তাদেরকে জমিসহ ঘর দিয়েছেন।

খুব ভালো লাগছে, সমাজে যাদের ঘর-বাড়ি ছিল না প্রধানমন্ত্রী যাদের ঘর দিয়েছেন, আমরা তাদেরকে কম্বল জড়িয়ে দিয়ে প্রচন্ড শীত নিবারণের চেষ্টা করতে পেরে আনন্দিত। একটি ভালো কাজের সঙ্গে যুক্ত হলাম। তাই এসব অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল তাদের হাতে তোলে দিয়েছি ।


কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমর্কতা মো: মাহবুবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম,কৃষি কর্মকর্তা এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাসসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে