নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

লাখাইয়ে সকল পূজা কমিটির সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে সকল পূজা কমিটির সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। 


হবিগঞ্জে লাখাই থানা পুলিশের  আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা -২০২৩ উপলক্ষে লাখাই উপজেলার সকল পূজা কমিটির সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

  রবিবার  (০৮ অক্টোবর) বিকালে লাখাই  থানা  সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া এর সভাপতিত্বে ও ওসি( তদন্ত) চম্পক দাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান।

এতে আলোচনায় অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সাধারন সম্পাদক সম্পদ রায়,হিন্দু- বৌদ্ধ - খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র সূত্রধর, সাধারন সম্পাদক ও বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মুর্শেদ,লাখাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল কাসেম , লাখাই প্রেসক্লাব এর সহ- সভাপতি আশীষ দাশগুপ্ত,   লাখাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহাম্মদ ,,সাংবাদিক মহসিন সাদেক, সাংবাদিক  সুমন আহমেদ বিজয়,,অমূল্য চন্দ্র রায়,রাধা কৃষ্ণ দাস,  বিশ্বজিত ভট্টাচার্য,  সজল কান্তি দাস, বিপ্লাব কুমার রায়, জনক চন্দ্র দেব, সজল দাস,প্রবিন্দ্র চন্দ্র দাস, মানিক দেব,বিদুৎ কান্তি দাস, বিশ্বজিৎ রায়,৷ উপজেলার  ৭০ টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান বলেন পূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভব সবকিছু করা হবে। পূজায় আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির যে কোন প্রচেষ্টা কঠোরভাবে দমনের চেষ্টা করা হবে।

পূজায় আইনশৃঙ্খলার দায়িত্ব পালনে কোন শৈথিল্য প্রদর্শনের দিকে সজাক দৃষ্টি রাখতে হবে।

কোন প্রকার গুজবে কান দিবেন না।পূজায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে গান- বাজনার আয়োজন করতে।সার্বক্ষনিক আলোর ব্যবস্থা গ্রহনে বিদ্যুৎ এর পাশাপাশি জেনারেটর এর ব্যবস্থা ও সম্ভব হলে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। 

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ ভট্টাচার্য্য।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে