নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

লাখাইয়ে পথশিশু ফাউন্ডেশন এর চেতনা স্কুল -২ এর উদ্বোধন।

লাখাইয়ে পথশিশু ফাউন্ডেশন এর চেতনা স্কুল -২ এর উদ্বোধন। 

লাখাইয়ে পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর উদ্যোগে পথশিশু ও ঝরে পড়া শিশুদের শিক্ষা দানে লক্ষ্যে চেতনা স্কুল -২ এর যাত্রা শুরু হয়েছে। 

শনিবার (২ সেপ্টেম্বর) উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পূর্ব গ্রামে ভূমিহীন ও গৃহহীন পরিবার এর মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ছেলেমেয়েদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর শিক্ষা কার্যক্রমর আওতায় চেতনা স্কুল -২ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ফাউন্ডেশন এর সভাপতি শাহ নাজিমুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হরেকৃষ্ন দাস এবং জারা আক্তার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশন এর উপদেষ্টা বিশ্বজিৎ ভট্টাচার্য্য,এ,এন,সির সম্পাদক ও প্রধান শিক্ষক প্রানেশ গোস্বামী, মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ নুরুল ইসলাম, বাপা হবিগঞ্জ জেলা কমিটির সদস্য ও ফাউন্ডেশন এর উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ রিপন,বিশিষ্ট সমাজ সেবক শামীম আহমেদ। 

আলোচনায় অংশ নেন ফাউন্ডেশন এর উপদেষ্টা মহরম আলী মেম্বার,সাংবাদিক কামরুল হাসান সুজন,সাংবাদিক এম ইয়াকুব হাসান অন্তর, লাকী আক্তার,তাইজুল ইসলাম। 

সভায় প্রধান অতিথি আবুল কাসেম মোল্লা ফয়সাল  পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরোও বলেন চেতনা স্কুল এর মাধ্যমে ঝরে পড়া ও পথশিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে অনন্য ভূমিকা পালন করবে।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে