নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বানিয়াচংয়ে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত



 হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 


শনিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। সাড়ে ১০ টায় পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। তিনি বলেন শহীদ শেখ কামাল ছিলেন মুক্তিযোদ্ধের সংগঠক, ছিলেন একজন ক্রীড়া সংগঠক। তার গঠন করা আবাহনি স্পোটিং ক্লাবের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে যাত্রা শুরু করে। তার ধারাবাহিকতায় আজ বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে জায়গা করে নিয়েছে। বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের বিপদগামী একদল সেনা সদস্য ১৫ আগষ্ট যখন ব্রাশ ফায়ার করে হত্যা করেছিল হামলাকারীরা বুঝেছিল এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবে। কিন্ত শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানে থাকায় তাদের অপস্বপ্ন ভন্ডুল হয়ে বঙ্গবন্ধু দেশে বিদেশে এক মহামনাব হিসেবে পরিচিত। 


সভাপতির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, শহীদ মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন একজন দৃঢ়চেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মহান মুক্তিযোদ্ধে কর্ণেল আতাউল গণি ওসমানী এঁর সাথে সহযোগী হয়ে কাজ করেছেন। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে পিতাকে পাশে থেকে সহযোগীতা করেছেন শেখ কামাল। তার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীরা গুজব রটিয়ে সমাজে হেয় করার অপচেষ্ঠায় লিপ্ত থেকে জনগণের মধ্যে বঙ্গবন্ধু পরিবারকে কুলশিত করতে মরিয়ে হয়ে উঠে। ওই স্বাধীনতা বিরোধী চক্রই ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু, তার পুত্র ছোট্র রাসেলসহ পরিবারের সদস্যদের হত্যা করেছিল। 


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক,  বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারী মোঃ শাহিবুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন প্রমুখ। 


উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি শামীম আহমদ চৌধুরী, সেক্রেটারী মোঃ আব্দাল মিয়া, নির্বাহী সদস্য মোঃ আব্দুল মালিক, বড়বাজার আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক তাজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ফলদ বৃক্ষ রোপণ করা হয়।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে