লাখাইয়ে জলিল হত্যা মামলার ২ আসামি গ্রেফতার। লাখাইয়ে থানা পুলিশের অভিযানে উপজেলার মুকসুদপুর গ্রামের আব্দুল জলিল হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল্লাহ ও নাঈম মিয়া।থানা পুলিশ সূত্রে জানা যায় রবিবার (১৪ মে) থানা পুলিশের উপপরিদর্শক ( এস,আই) মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে বিকাল ৩ টায় মিরপুর গ্রাম থেকে গ্রেফতার করে থানা নিয়ে আসে।গ্রেফতারকৃতরা হলেন মিরপুর গ্রামের রৌশন আলীর ছেলে আব্দুল্লাহ (২৪) ও আইয়ুব আলীর ছেলে নাঈম মিয়া (২০)। সোমবার (১৫ মে) হবিগঞ্জ জেলা সদরে সংসলিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়। গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে