নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

 দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। উক্ত কর্মসূচির মধ্যে ছিল নারী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন-ফেষ্টুন উড়িয়ে দিবসের সূচনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ৮মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন শেষে জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে সিডিএ, দিনাজপুর এলজিইডি, জাতীয় মহিলা সংস্থা, ঢাকা আহ্ছানিয়া মিশন কনসোর্টিয়াম দিনাজপুর আউটলেট, বিভিন্ন নারী উন্নয়ন সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত নারী সংগঠনসহ প্রায় ২০টি নারী সংগঠন অংশ গ্রহন করে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.জাকিয়া তাবাসসুম জুই। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোমিনুল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোর্শেদ আলী খান। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন  সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সাবেক এমপি সুলতানা বুলবুল। মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার শারমিনাজ ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্রাকের সমন্বয়ক অমল কুমার, সনাকের আব্দুল হান্নান, নারীদের মধ্যে বক্তব্য রাখেন সিডিএ’র কর্মসূচি কর্মকর্তা (মানবসম্পদ উন্নয়ন) হাজেরা হাসান, জান্নাতুস সাফা শাহীনুর, নূরছাবা হোসেন, আলেয়া বেগম স্বপ্না, সামসুন নাহার, অনামিকা পান্ডে, সম্পা দাস মৌ প্রমুখ। শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ^ব্যাপী নারীর সামাজিক মর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার অর্জনের লক্ষে এই দিবস উদযাপন করা হয়। নারীদের অর্জন সমুহকে সম্মান জানানো এবং ন্যায্যতা, সমতা ও অধিকার প্রতিষ্টার ক্ষেত্রে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এমন কোন কাজ বা কর্মক্ষেত্র নেই যেখানে নারীদের অবদান বা বিচরণ চোখে পড়ে না। আর্ন্তজাতিক নারী দিবসের “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যের প্রতি গুরত্ব আরোপের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে সকলকে হতে হবে আরো আন্তরিক ও তৎপর।

আরও খবর