জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুটি স্থান থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিরামপুর ও নবাবগঞ্জ থানা পুলিশ এই সফল অভিযান দুটি পরিচালনা করে।
​​বিরামপুর থানা পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটি ও পরোয়ানা তামিলকালে বিরামপুর থানাধীন ৪নং দিওড় ইউনিয়নের ধানঘরা (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ মোরছালিন (২৬) ও মোঃ ময়নুল ইসলাম (২৫)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামের মোঃ রাজু মিয়া (২৫) নামে এক ব্যক্তি নিজ বসতবাড়ির ছাদে লোকচক্ষুর আড়ালে গোপনে গাঁজার চাষাবাদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল একই দিনে  সন্ধ্যা সাড়ে সাতটায় সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতবাড়ির ছাদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
​মাদক নির্মূলে দিনাজপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
Tag
আরও খবর