তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীতা‌‌ নির্ধারণে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরাসরি জনগনের সমর্থন ও‌ দলীয় নেতাকর্মীদের মতামত যাচাই এবং প্রার্থীদের জনগনের‌‌ কাছে গ্ৰহনযোগ্যতা যাচাই পূর্বক‌ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা নির্ধারণে দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২অক্টোবর) বিকেলে ইউনিয়নের রানীগঞ্জ কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আবু বক্কর সিদ্দিক।

এ সময় গুরুত্বপূর্ণ দলের দিক নির্দেশনা অনুযায়ী বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। এছাড়াও জেলা বিএনপি, কোতোয়ালি বিএনপি, ইউনিয়ন বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়ন বিএনপির অর্থ ও ত্রাণবিষয়ক সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দেন। বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও দলীয় নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী কাজ করে যেতে চান।

অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: মমিনুল ইসলাম নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, অতীতেও নেতাকর্মীদের পাশে ছিলাম ভবিষ্যতেও সুখে-দুঃখে তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। দলীয় নির্দেশনা মেনেই তিনি রাজনীতি করবেন বলেও উল্লেখ করেন।

মতবিনিময় সভা শুরুর আগে চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুল ইসলাম ও সাজ্জাদ আলী নিজ নিজ সমর্থকদের নিয়ে বড় বহরসহ সভাস্থলে উপস্থিত হন মাঠজুড়েছিল নেতাকর্মী ও সমর্থকদের উল্লাস ও আনন্দ। 

সভায় বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাদের নিজেদের সমর্থন ব্যক্ত করে  বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

Tag
আরও খবর