তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৩১অক্টোবর) দুপুরে ইন্সটিটিউট প্রাঙ্গনে আলোচনা সভা শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এজেড এম জাহিদ হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৪আসনের(চিরির বন্দর, খানসামা) এমপি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মোঃ আক্তারুজ্জামান মিয়াসহ দিনাজপুর জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও হূইপের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য রেলি ইন্সটিটিউট প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্সটিটিউট প্রাঙ্গনে এসে শেষ হয়।
আলোচনা সভায় জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা শাখার আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি মন্ত্রী এজেড এম জাহিদ হোসেন বলেন দেশের যেকোনো ক্রান্তিকাল লগ্নে যুবদল পর্বতের ন্যায় অটল থেকে রাজপথে অগ্ৰনী ভূমিকা পালন করেছে।
জাতীয়তাবাদী যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনর্দখলের লড়াইয়ে একটি নির্ভীক আলোকবর্তিকা।"
​তিনি আরও বলেন, "যুবসমাজই যেকোনো দেশের চালিকাশক্তি। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের পতাকাবাহী হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে আপামর মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে। সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করে আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আমি যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।"জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হূইপ আক্তারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag
আরও খবর