তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

 : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, স্তন ক্যান্সার কমাতে সচেতনা বাড়াতে হবে।
প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে ক্যান্সার ভাল হয়। এর জন্য যথা সময়ে চিকিৎসা নিতে হবে ও সচেতন হতে হবে। দিনাজপুরের ন্যায় সারা দেশে ৫০৩ টি উপজেলায় প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করলে অনেক রোগী ক্যান্সার থেকে মুক্তি পাবে। 
এ ব্যাপারে চিকিৎসক, নার্স, টেকনোলজিষ্টসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।  
পাশাপাশি সামাজিক সমস্যা সমাধানে সমাজের সকলকে সম্পৃক্ত করতে হবে। 
শনিবার (৩১ অক্টোবর ২০২৬)
বিকেলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে
অক্টোবর মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন। 

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল
যৌথভাবে এই অধিবেশনের আয়োজন করে।  

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন আরো বলেন, 

আগামী ৩/৪ মাসের মধ্যে দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের ১০ কার্যক্রম চালু করা হবে।
সুস্থ থাকতে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত হতে হবে।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি
ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. গোলাম রাসেল রাখি, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক  ডা. শেখ সাদেক আলী, ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম ও সদস্য সচিব ডা. মােহাম্মদ জিয়াউল হক জিয়া। প্রধান ডা.জাহিদ হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশনের তয় তলায় শিশু ওয়ার্ড ও কেবিন ব্লকের উদ্বোধন করেন এবং হাসপাতাল পরিদর্শন করেন।


Tag
আরও খবর