নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দোকান পুনরায় খুলেও আতঙ্কে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

দিনাজপুর সদর উপজেলার ৩নংফাজিলপুর ইউনিয়নের রানিগঞ্জ বাজারে নিজ জমির উপর নির্মাণাধীন ভবনের নিচতলায় ভাড়া দেওয়া দোকান  ঘড় ৫ আগস্টের পর ভয় ভীতি দেখিয়ে বন্ধ করে দেওয়া দোকান ঘর পুনরুদ্ধার করেও  আতঙ্কে রয়েছেন রানীগঞ্জ রজত বসাক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: তামসার আলী।

 দিনাজপুর কোতয়ালী থানায় দায়েরকৃত  অভিযোগ সূত্রে জানা যায় 
 মোঃ তামসার আলীর ক্রয়কৃত জমির উপর নির্মাণাধীন ভবনের নিচতলায় ভাড়া দেওয়া দোকান ঘর গণঅভ্যুত্থানের পর উক্ত এলাকার মোঃ হামিদুল ইসলাম দোকান ঘরটির জায়গা নিজের বলে দাবি করে দোকান ঘরের ভাড়াটিয়া শামীমকে ভয় ভীতি দেখিয়ে তাকে বের করে দিয়ে দোকানে তালা দিয়ে দেয়। পরে গোপনে রাতের আধারে দোকানের ভিতরে ওয়াল কেটে প্রবেশ করে সাটার গেট লাগানোর জায়গায় ওয়াল দিয়ে দেয়। ৫ই আগস্টের পর দেশের ক্রান্তিকাল লগ্নকে পুজি করে অবৈধভাবে অন্যের ক্রয়কৃত সম্পত্তি দখলের পায়তারা করে আসছে হামিদুল ইসলাম। স্থানীয় সালিশ বৈঠক করেও কমেনি হামিদুল ইসলামের দৌরাত্ম। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন দোকান ঘরের প্রকৃত মালিক মোঃ তামসের আলী। কিন্তু হামিদুল ইসলাম ৫ই আগস্টের পর দোকান ঘর তার জায়গায় বলে দাবি করে ভাড়াটিয়াদের বিভিন্ন হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে  উচ্ছেদ করে জোরপূর্বক দখলের চেষ্টা করে।
 উল্লেখ্য রাণীগঞ্জ মৌজার জেল ৩৪ এর ১১ দাগে ১৯৮৫ সালে খাদেম আলি শাহ ও তামসার আলী একত্রে মূল মালিক আব্দুল আহাদ মিয়ার কাছ থেকে ৪৮ শতক জমি ক্রয় করে। কিন্তু খাদেম আলী পরবর্তীতে এককভাবে ১৯৯০ সালে পুনরায় আব্দুল আহাদের কাছ থেকে চব্বিশ শতক জমি রেজিস্ট্রি করে নেয়। পরবর্তীতে ১৯৯৬ সালে তামসার আলী পুনরায় মূল মালিক আব্দুল আহাদের কাছ থেকে ২৪ শতক জমি রেজিস্ট্রি নিয়ে, দখল বুঝে নিয়ে সে জায়গায় ভবন নির্মাণ করেন। এবং নিচ তলায় দোকান ঘর করে ভাড়া দেন। তৎকালীন সময় থেকে অদ্যাবধি তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ২০১৮ সালে খাদেম আলী তার ২৪ শতক জমির মধ্যে  ভাতিজা হামিদুল ইসলামকে ২১ শতক জমি দানসত্ত্ব দলিল করে দেন। বাকি তিন শতকের মধ্যে দুই শতক পার্শ্ববর্তী গোলাপ নামে এক ব্যক্তিকে এবং ১ শতক তামসার আলীকে ১ শতক দেন। তবে তিনি রেজিস্ট্রি না পাওয়ায় ২৫ শতকের মধ্যে রেজিস্ট্রি মূলে প্রাপ্ত ২৪ শতকের মধ্যে ভবন ও দোকান নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু ৫ই আগস্ট এর পর হামিদুল ইসলাম হঠাৎ করে নির্মাণকৃত ভবনের নিচতলায় দোকান ঘর নিজের বলে দাবি করে দখলের চেষ্টা করে, পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগ করেন  ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক তামসার আলী। একের পর এক  হয়রানি আর শান্তিপূর্ণ জীবন যাপনের পথে অন্তরায় হয়ে দাঁড়ানো হামিদুল ইসলামের হাত থেকে পরিত্রাণ পেতে উদ্বোধন আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী শিক্ষক।
 

Tag
আরও খবর