নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে নভেম্বরের সফলতা নিয়ে বিজিবির প্রেস ব্রিফিং

 রংপুর রিজিওনের অন্তর্ভুক্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত মালামালের গত নভেম্বর ২৫মাসের সফলতা নিয়ে প্রেস ব্রিফিং করেন দিনাজপুর জেলা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর)দুপুর ১টায় ২৯ ব্যাটেলিয়ন দিনাজপুর সেক্টরের আয়োজনে দিনাজপুরের কুঠিবাড়ি বিজিবি ক্যাম্প অডিটোরিয়ামে দিনাজপুর, ঠাকুরগাঁ (পীরগঞ্জ) ও জয়পুরহাট এলাকার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং কালে বিজিবি ২৯ ব্যাটেলিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার বলেন, রংপুর রিজিয়নের অন্তর্গত সীমান্তবর্তী এলাকা ১৬৬৮. ৮৫৪কিলোমিটার। অত্র রিজিয়নের অধীনে চারটি সেক্টর ও ১৫ টি ব্যাটেলিয়ান রয়েছে। রিজিয়নের প্রতিটি বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালনকালে ৪৮ জন আসামি সহ প্রায় ৪কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল গুলোর মধ্যে রয়েছে ফেনসিডিল ৯৯৬ বোতল, বিদেশী মদ ১০০০ বোতল, ইয়াবা ৩৪৬৯ পিস, গাঁজা ২২৮. ০৯ কেজি সহ ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এছাড়াও নারী ও শিশু পাচার প্রতিরোধে সর্বদা সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতায় গত নভেম্বর /২০২৫ মাসে নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য একজন ভারতীয় নাগরিক সহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পাঁচজন পুরুষ তিনজন নারী ও দুইজন শিশুকে উদ্ধার করা হয়। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি সদস্যরা দায়িত্ব পালনকালে নাশকতা ঠেকাতে ৬ রাউন্ড গুলি সহ তিনটি বিদেশি ওয়ান শুটার গান, ২.৩ কেজি গান পাউডার জব্দ করেন। বিভিন্ন প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে খাবার সামগ্রী ও অবৈধভাবে চোরা চালান বন্ধে নিরলস ভূমিকা পালন করে আসছে রংপুর রিজিয়নের বিজিবি সদস্যরা। এছাড়াও গবাদিপশু, ইলিশ ধরাও পাচার রোধ, জাল টাকা পাচার প্রতিরোধে গৃহীত কার্যক্রম সহ আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত রক্ষায় সক্ষমতা বৃদ্ধিতে নতুন বিওপি স্থাপন ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।। এ সময় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার সহ করনীয় বিভিন্ন দিকনির্দেশনা মূলক প্রশ্নের উত্তর দেন সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সাল হাসান খান। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর