নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরের হিলিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

দিনাজপুরের হিলিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় হিলিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি ইরফান আলী, যুগ্ম সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক যুবদল আরমান আলী, সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক মুশফিক চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রাজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, পৌর কৃষক দলের সভাপতি বিপ্লব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সদস্য শামসুন্নাহার টুনি, শাহীনুর আক্তার, রোকসানসহ আরও অনেকে।

পরে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
Tag
আরও খবর