নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিরামপুরে যুব দিবস উদযাপন: নারীর অংশগ্রহণে ইউএনও’র প্রশংসা

“প্রগতি নির্ভর যুবশক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।


মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ বাক্য পাঠ এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। সভাপতিত্ব ও শপথ পাঠ করান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ, এইচ, এম, তৌহিদুল্লাহ,বিরামপুর থানার উপপরিদর্শক মোঃ দুলু মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


বক্তারা বলেন, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যমী মানসিকতা দিয়ে তরুণরা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ সময় নারী অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নারীদের এমন উপস্থিতিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন।


অনুষ্ঠানের শেষে মুকুন্দপুর ইউনিয়নের ভবানীপুর মুন্সীপাড়া গ্রামের মোঃ আতিয়ার রহমানকে ইলেকট্রনিক ও হাউজ ওয়ারিং ব্যবসা সম্প্রসারণের জন্য ৬০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।


ঋণ পেয়ে উদ্যোক্তা মোঃ আতিয়ার রহমান বলেন, “এই ঋণ আমার ব্যবসা এগিয়ে নিতে সহায়ক হবে। সরকারের এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করছে। আমি চেষ্টা করব এ অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে ব্যবসা বড় করতে।”

আরও খবর