নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরের বিরামপুর জাগ্রত যুব সংস্থার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন

মোঃ আসাদুল ইসলাম বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা শহরের রেলস্টেশন সংলগ্ন " বিরামপুর জাগ্রত যুব সংস্থার" উদ্যোগে আজ (৭ই আগষ্ট-২৫) বৃহস্পতিবার বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রীপুর মহল্লার প্রতিবন্ধী মোছাঃ বেবী (২৩) পিতা মোঃ ইদু মিয়া মাতা মোছাঃ ফরিদা আক্তার তার সন্তান প্রতিবন্ধীর চলাচলের সুবিধার জন্য একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এসময় বিরামপুর জাগ্রত যুব সংস্থার সভাপতি মোঃ নেওয়াজ শরীফ আহম্মেদ মিশুক,সাধারণ সম্পাদক রাব্বি আলামিন বর্ষন, সাংগঠনিক সম্পাদক  নয়ন মিয়া, সিনিয়র সহ সভাপতি  রেজওয়ান আলী,সহ সভাপতি  মাহাবুর রহমান,শফিকুল ইসলাম ডাঃ শাজিদ, 

মাহমুদুল ইসলাম,সুমন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এসময় সংস্থার সভাপতি বলেন এই সংস্থাটি অরাজনৈতিক একটি সংগঠন। এখানে সমাজ ও দেশের জনগণে সেবা নিশ্চিত করণে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এসময় সংস্থার সিনিয়র সহ সভাপতি রেজওয়ান আলী বলেন,প্রতিবন্ধীতা কোনোও অভিশাপ বা পাপ নয়। অন্যান্য সন্তানের মতো তাদেরকেও ভালোবাসা ও সেবা দিয়ে লালন পালন করতে পারলে তারাও একদিন দক্ষ হয়ে উঠবে। এসময় প্রতিবন্ধী বেবীর মাতা ফরিদা আক্তার জানান,অনেকদিন যাবত ধরে আমার এই মেয়েকে নিয়ে খুবই সমস্যায় ছিলাম। এ বিষয়ে আমি স্থানীয়ভাবে ওয়ার সদস্য ও চেয়ারম্যান কে অনেকবার জানাই ছিলাম কিন্তু তারা আমার প্রতিবন্ধী মেয়েকে হুইলচেয়ার প্রদান করেন নাই। হুইলচেয়ার পেয়ে আমার মেয়ের চলাফেরা স্বাভাবিক হয়ে যাবে। এতে আমি বিরামপুর জাগ্রত যুব সংস্থার সকল সদস্যগণকে ধন্যবাদ  জানাই আল্লাহ যেন তাদের খুব ভালো করেন বলে জানান। 

Tag
আরও খবর