নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিরামপুরে খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসায় সংবর্ধনা সভা

বিরামপুরে খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসায় সংবর্ধনা সভা


মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মসকুরুল হক সহ সকল সদস্যবৃন্দের সংবর্ধনা, পরিচিতি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় ৩য় তলায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট মিঞা শিরন আলম, খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি'র সভাপতি তোবারক আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল হক জুয়েল, যুবদল নেতা রোস্তম আলী, ছাত্রদল নেতা ওয়ায়েজ কুরনি সরকার। এতে আরো বক্তব্য রাখেন, নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মসকুরুল হক, শিক্ষক প্রতিনিধি তোজাম্মেল হক, অভিভাবক প্রতিনিধি তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটিকে অভিনন্দন জানান এবং এই কমিটির মাধ্যমে অত্র মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন সহ অবকাঠামো উন্নয়ন ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag
আরও খবর