নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার পার্বতীপুরে উপজেলা চত্তরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত দুই কন্যা শিশু হচ্ছেন, পার্বতীপুরে উপজেলা পরিষদের পিছনে পশ্চিম হুগলিপাড়া মহল্লার মোশারফ হোসেনের মেয়ে মোসফিকা আক্তার মিম (৯) এবং আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাস্বিরা (৮)। তারা দুজনেই আনোয়ারুল হিফজুল কোরআন এন্ড নুরানী কিন্ডার মাদ্রাসার শিক্ষার্থী। মোবাস্বিরা প্রথম শ্রেণী এবং মিম ২য় শ্রেণির ছাত্রী ছিলেন।

পারিবারিক সুত্রে জানা যায়, মোসফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে মাদ্রায় যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে টিফিনের সময় বাড়ীতে এসে প্রতিবেশী আরও দুই আব্দুল্লাহ (১২) তাজিম (১০) শিশুসহ ৪জন মিলে উপজেলা পরিষদ চত্তরে গোসল করতে যায়। পরে ওই দুই শিশু ফিরলেও মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা বাসায় যায়নি। এসময় পরিবারের লোকজনেরা ওই দুই শিশুকে দেখতে পেয়ে মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরার কই জানতে চাইলে, আব্দুল্লাহ ও তাজিম জানায় ওরা দুইজন পুকুরে গোসল করছে। পরে পরিবারের লোকজন পুকুরপাড়ে গেলে জুতা দেখতে পায়। পরে সবাই মিলে পুকুরে নেমে খোজা খুজি শুরু করলে প্রথমে আছিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে মিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর দুই পরিবার ও উপজেলা চত্ত্বরে শোকের ছায়া নেমে আসে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, দুই মাদ্রাসার শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, আমরা উপজেলা প্রশাসন শোকাহত। তাদের স্মরণে তাৎক্ষণিক ভাবে উপজেলার সকল কার্যক্রম স্থগিত করেছি। শিগগরই পুকুরের চারপাশে ঘেরা দেয়া হবে। এখন থেকে এই পুকুরে গোসল করা নিষিদ্ধ করা হলো। এলাকাবাসীর অনুরোধেই উত্তরের গেটটি খোলা হয়েছিল। আজ রাত ৮টার পর থেকে উপজেলা পরিষদের গেট বন্ধ থাকবে।

এ ঘটনায় আনোয়ারুল হিফজুল কোরআন এন্ড নুরানী কিন্ডার মাদ্রাসার পরিচালক হাফেজ মাহাবুব হোসেন (ত্রিপল কামিল) বলেন, তারা দুইজনেই মেধাবী শিক্ষার্থী ছিল। আমরা দুইজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম।

Tag
আরও খবর