নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে সাবেক এমপির গরুর খামারি আগ্নেয়াস্ত্রসহ আটক

দিনাজপুর ৬আসনের(ঘোড়াঘাট,হাকিমপুর,বিরামপুর,নবাবগঞ্জ) সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারি বিপ্লব মিয়াকে(২৬)  আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি)ভোরে নবাবগঞ্জ উপজেলার পিকনিক স্পট স্বপ্ন পুরির পাশে আজিবর পাড়া থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি ৯এম এম পিস্তল,১১রাউন্ড গুলি,একটি ম্যাগজিন ও একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ।
 আটক বিপ্লব নবাবগঞ্জ উপজেলার আজিবর পাড়া এলাকার আহাদ আলীর ছেলে।সে দীর্ঘদিন ধরে আওয়ামী সমর্থিত সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
নবাবগঞ্জ থানা সুত্রে জানা যায় সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ,মধ্য পাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান উল হাসান,নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিনসহ পুলিশ সদস্যদের নিয়ে যৌথবাহিনীর রাতভর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন আটককৃত ব্যক্তি বিপ্লবের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার শিবপুর এগ্রো ফার্মের ভেতর গরুর খামারের উওরে পুকুরের পাড় সংলগ্ন  আমবাগান ও বড়ই বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত মেহগনি গাছের গোড়া থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল,১১রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটক বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে ।

Tag
আরও খবর