নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সামসুল আলম স্কলারশিপ ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরে মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান

ডাঃ সামসুল আলম স্কলারশিপ ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরে জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ বিতরন ২০২৫এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ আনোয়ার হোসেন ।


বৃহস্পতিবার(২জানুয়ারি)সকাল সাড়ে এগারোটায় দিনাজপুর জিলা স্কুল ও গার্লস স্কুলের অডিটোরিয়ামে পল্লী ইসলামী সংস্থা ও মাইল ফ্রেস ওয়াটার ট্যাকনোলজির আয়োজনে ডাঃ সামসুল আলম স্কলারশিপ ফাউন্ডেশনের উদ্যোগে জিলা স্কুলের ৮৪জন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে সাত লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
দিনাজপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ আনোয়ার হোসেন  ছাড়াও অদ্যকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতি ডাঃ সামসুল আলম স্কলারশিপ ফাউন্ডেশনের পরিচালক ডাঃ শাহনাজ আলম বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং মেধাবীদের উৎসাহের দিতে আমার বাবা মরহুম ডাঃ সামসুল আলম এর অনুপ্রেরণা নিয়ে ২০১১সাল থেকে এ যাত্রা শুরু করে অদ্যাবধি অব্যাহত রেখেছি ।এবং আমার স্বামী ডাঃ জাহাঙ্গীর আলমের সহোযোগিতায় সুদূর প্রবাস থেকে এসে মেধাবী ও অবহেলিত শিক্ষার্থীদের পড়াশুনায় আগ্রহ ও উৎসাহ যোগাতে আমাদের এই প্রচেষ্টা ।এবং আগামীতেও আমার ছেলের হাত ধরে আমার বাবার স্বপ্ন দেখা অসম্পন্ন কাজগুলি সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় রয়েছে।সকলের দোয়া ও সহোযোগিতায় সামনের দিকে এগিয়ে যাওয়ার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।


বিশেষ অতিথি হিসেবে পল্লী ইসলামিক সংস্থা ও মাইল ফ্রেস ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিওনিডাস চৌধুরী বলেন মরহুম ডাঃ সামসুল আলম ছিলেন একজন স্বপ্নভ্রষ্ট মানুষ।তার মনোনিবেশ থাকতো সমাজের অবহেলিত মানুষ,এতিমখানা,মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগাতে কাজ করা। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সুযোগ্য কন্যা ডাঃ শাহনাজ আলমের নেতৃত্বে বাবার অসম্পন্ন মহতী উদ্যোগগুলোকে বাস্তবায়নের চেষ্টায় সর্বদা নিয়োজিত রয়েছে।এছাড়াও অন্যান্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সামছুন নেবার,কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান প্রমুখ ।
 

আরও খবর