নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে উদ্ধার হলো নিষ্পাপ শিশু আদিল আহনাফের মৃতদেহ


দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় নিখোঁজের  একদিন পর পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে উদ্ধার হলো নিষ্পাপ শিশু আদিল আহনাফ(৮)এর মৃতদেহ।
মৃত আদিল আহনাফ বগুড়া জেলার সদর দক্ষিন পাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে।
মৃত আদিল আহনাফের বাবা কামরুজ্জামান ও পরিবারের অন‍্যান‍্য সদস‍্যদের সাথে মুঠো ফোনে কথা বলে জানা যায় আজ থেকে পাচঁদিন পূর্বে তার অসুস্থ বড় আম্মাকে দেখতে পরিবারের সাথে মৃত আদিল আহনাফ নানী বাড়ী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিন পলাশ বাড়ী মন্ডল পাড়ায় বেড়াতে আসে।গত ২১অক্টোবর আদিল আহনাফের বড় আম্মা মাড়া গেলে সে তার বাবার সাথে দাফন কার্যে শরীক হওয়ার পর তার বাবা তার ব‍্যবহৃত একটি স‍্যামসাং স্মার্ট ফোনটি হাতে দিয়ে বাসায় যেতে বলে।তার বাবা বাসায় আসার পর আদিল আহনাফ বাসায় ফিরে না আসায় বিকাল আনুমানিক ৪টার দিকে কল দিলে আদিল আহনাফ ফোন রিসিভ করে বলে আব্বু আমি আসতেছি।এটাই আদিল আহনাফের সাথে বাবার শেষ কথা।তারপরেও দীর্ঘ সময় পেরিয়ে গেলে পুনরায় মোবাইলে কল দিলে আর মোবাইলে সংযোগ পায়নি।এরপর অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে তার বাবা বীরগঞ্জ থানায় একটি হারানো জিডি করে এবং ফুফাতো ভাই ফরহাদ হোসেন নামক ফেসবুক স্ট‍্যাটাসে আদিল আহনাফের খোঁজ পেতে ছবি ও মোবাইল নাম্বার দিয়ে সন্ধানের চেষ্টা করে।রাত পেরিয়ে সকাল হলেও আশে পাশের সব গ্রামে খুজেও পাওয়া যায়না আদিল আহনাফকে।পরিশেষে ২২অক্টোবর শনিবার বিভিন্ন ধানক্ষেতে খোঁজাখুজির পর তার বাসা হতে প্রায় ১শ মিটার দুরের একটি ধানক্ষেতে একটি শিশুর লাস দেখতে পেয়ে এলাকাবাসী পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ও এলাকাবাসী আদিলের মৃতদেহ উদ্ধার করে বীরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শনসহ আলামত সংগ্রহ করে।তবে পরিবারের ধারনা একটি স্মাট মোবাইল ফোনের জন‍্যই দুষ্কৃতিকারীরা আদিল আহনাফকে হত‍্যা করেছে।এ প্রসঙ্গে বীরগঞ্জ থানার অফিসার ইন চার্যের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি প্রতিনিধিকে জানান মোবাইলের জন‍্য কিনা সেটা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।তবে প্রকৃত কি কারনে শিশু আদিল আহনাফকে  হত‍্যা করা হয়েছে সেটা তদন্ত চলছে,তদন্ত শেষেই বলা যাবে প্রকৃত কারন।আমাদের পুলিশি অভিযান ও তদন্ত অব‍্যাহত রয়েছে।তবে বগুড়া থেকে অসুস্থ বড় আম্মা দেখতে বীরগঞ্জে এসে তার তার বড় আম্মার সাথে তাকেও এভাবে চলে যেতে হবে এবং তার বাবা মাকে সন্তান নিয়ে এসে আজীবনের জন‍্য সন্তান ছারাই বাড়ি বগুড়া ফিরতে হবে এই শোকে বিহবল হয়ে পরছে মৃত আদিল আহনাফের বাবা ও মা।সেই সাথে যারা তাদের নিষ্পাপ সন্তানকে এভাবে হত‍্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। 

Tag
আরও খবর