নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে ৩৬৪ বোতল আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আটক ১

দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩৬৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্যসহ শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

৪ মার্চ দিবাগত রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়ার রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত: বুদু মন্ডল এর ছেলে মোঃ অবাইদুল ইসলাম’কে (৩০) মাটির নিচে পুতে রাখা ৩৬৪ বোতল ফেন্সিগ্রীপ, ফেন্সিডিল, এম.কে ডিল ও ফেয়ারডিলসহ গ্রেফতার করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১৩ (র‌্যাব) ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, দিনাজপুর র‌্যাব-১৩ এর একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ৭নং শিবনগর ইউনিয়নের অর্ন্তগত আদর্শ কলেজপাড়া গ্রামের মোঃ অবাইদুল ইসলামের আধা-পাকা বসত বাড়ির ভিতরে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো ৩৬৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় সিমান্ত এলাকা থেকে তারা দীর্ঘদিন থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ বাসায় কৌশলে মজুদ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

Tag
আরও খবর