নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসন ও ওয়েল ফেয়ার সেন্টার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড দিনাজপুর আয়োজিত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মোসফেকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সেন্টার দিনাজপুরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান।

 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সিস্টেম এনালিষ্ট মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দৈনিক উত্তরবাংলার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মোঃ আরিফ হোসেন।

উক্ত সেমিনারে বিদেশ প্রত্যাগত বিভিন্ন অভিবাসী কর্মী ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর