নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৭২ঘন্টার মধ‍্যে মাছ ব‍্যবসায়ি রাজু হত‍্যার প্রধান আসামী গ্রেফতার

 মাছ ব‍্যবসায়ি রাজু আহম্মেদ(২৪) হত‍্যার ৭২ ঘন্টার মধ‍্যে প্রধান আসামী শাকিল হোসেন ওরফে ইন্দুর(২২)কে গ্রেফতার করেছে কোতয়ালি পুলিশ।
দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম সেবা এর দিক নির্দেশনায় কোতয়ালি থানার অফিসার ইন চার্য তানভীরুল ইসলামের চৌখুষ নেতৃত্বে এবং ওসি তদন্ত মোঃ গোলাম মাওলা শাহ্ এর সহোযোগিতায় এস আই শাহরিয়ার সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গত ১৮অক্টোবর রাতে চিরিরবন্দর থানার ঠাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে দিনাজপুর সদরের বাহাদুর বাজারের মাছ ব‍্যবসায়ী রাজু আহম্মেদ হত‍্যার প্রধান আসামী শাকিল হোসেন ইন্দুরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালতে আসামী শাকিল হোসেন দোষ স্বীকার করে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়।
১৯অক্টোবর রাত ৭টায় দিনাজপুর কোতয়ালি থানার ওসি তদন্ত মোঃ গোলাম মাওলা শাহ্ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে জানান ১৫অক্টোবর রাত ৯টা ৩০মিনিটে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেল গাজী ইউনিয়নের বাংগীবেচা ব্রীজের কাছে পূর্ব শত্রুতার জের ধরে আসামী ইন্দুর গ্রুপের সাথে রাজু আহম্মেদের বাক বিতন্ডতার এক পর্যায়ে মারামারি হয়। সংঘর্ষের এক পর্যায় আসামী শাকিল হোসেন ওরফে ইন্দুর সহ তার সহোযোগীরা রাজু আহম্মেদকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত  করে।গুরুতর জখমকৃত অবস্থায় রাজু আহম্মেদকে এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মৃত‍্যুবরন করে।
উক্ত ঘটনায় মৃত রাজুর বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শাকিল হোসেন ওরফে ইন্দুরকে প্রধান আসামী করে ৬জনের নাম উল্লেখ করে একটি হত‍্যা মামলা দায়ের করেন।
বাদীর দায়েরকৃত হত‍্যা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের দিক নির্দেশনা এবং কোতয়ালি থানার অফিসার ইন চার্য ও ওসি তদন্তের সার্বিক সহোযোগিতায়  রাজু হত‍্যার ৭২ঘন্টার মধ‍্যে প্রধান আসামী ইন্দুরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ‍্যমে জেল হাজতে প্রেরন করে। রাজু হত‍্যার প্রধান আসামী ইন্দুরকে ধরে আদালতে প্রেরন করায় মৃত রাজুর পরিবার ও তার মামা আলমগীর এর পরিবার থেকে কোতয়ালি পুলিশের প্রশংসার পাশাপাশি তাদের জন‍্য দোয়া করেন।
হত‍্যার তিনদিন না পেরোতেই নিরলস পরিশ্রম করে হত‍্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার  দিনাজপুর কোতয়ালি পুলিশের উপর জনগনের আস্তার আরেক বড় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিমত ব‍্যক্ত করেন সচেতন মহল।

Tag
আরও খবর