নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

দিনাজপুরে একটি রাইস মিলে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতির   পরপরেই অফিস কক্ষের একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নড়েচড়ে বসে পুলিশ।

ডাকাতির পূর্বে তারা মিলের ম্যানেজার ;নৈশপ্রহরীসহ চারজনকে হাত পা বেঁধে রাইসমিলের ভিতরে প্রবেশ করে বিভিন্ন লকার ভেঙে সাড়ে তিন লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ।বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে বুধবার গভীর রাতে ৬জনকে আটক করা হয় ।

বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি)দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে সংবাদ সম্মেলনে বিষয়টি  নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম । এসময় তিনি সাংবাদিকদের বলেন গত ১৫ফেব্রুয়ারি দিনাজপুর হাকিমপুর উপজেলার বাসুদেবপুরে শ্রী গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার সংবাদটি সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরপরেই অতিরিক্ত পুলিশ (সুপার ক্রাইম এন্ড অবস্) আবদুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন এর সমন্বিত পরিকল্পনায় সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশ পরিদর্শক মোঃ সোহেল রানা সহোযোগিতায় বুধবার দিবাগত গভীর  রাতে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।উদ্ধার হয় দেশীয় অস্ত্র,লুণ্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ।

আটককৃত হলেন মোঃ আব্দুর রহিম ওরফে পোড়া রহিম(৬৮),মোঃ আলিম হোসেন(৪০); মোঃ শামীম @ পবন(৩০),মোঃ আব্দুস সোহাগ (৩৪),মোঃ ফরিদুল ইসলাম ওরফে মাসুয়া(৪৫) এবং বকুল হোসেন(৫০)।

আটককৃতরা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ।তাদের বিরুদ্ধে গরু চুরি , মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।

এঘটায় ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Tag
আরও খবর