নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে আদিপুরুষ শশ্মান মন্দিরের কালী মূর্তি ভাঙচুরের অভিযোগ


বুধবার (১৩ফেব্রুয়ারি)রাতে দিনাজপুর সদরের ৮নং শংকরপুর ইউনিয়নের জিরো পয়েন্ট বনতারা বালুপাড়া আদিপুরুষ শ্মশান ঘাট কালি মন্দিরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বনতারা বালুপাড়া শ্মশান ঘাটের সাধারন সম্পাদক শিব প্রসাদ বাদি হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর কোতোয়ালি পুলিশ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উওম কুমার রায় ও রতন সিং।


১৪ফেব্রুয়ারি সকালে বনতারা বালুপাড়া আদিপুরুষ শ্মশান ঘাট মন্দির প্রাঙ্গণে গেলে শ্মশানঘাট কালি মন্দিরের সেবায়েত শুপতু বর্মন বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কতিপয় দুষ্কৃতীকারি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের শ্মশানঘাট কালি মন্দিরের কালি মূর্তি ভাংচূড় করেছে।তবে তিনি উদ্দেশ্য করে কাউকে দোষারোপ না করলেও যারা সরকারি খাস জমি দখল করে দীর্ঘদিন থেকে খাচ্ছে তাদের দিকেই আঙ্গুল তুলেন।তবে ঘটনাটি কে ঘটিয়েছে তা তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারেনি।বনতারা বালুপাড়া শ্মশান ঘাটের  সভাপতি উপেন্দ্র চন্দ্র বলেন এই শ্মশানঘাট কালি মন্দিরের জায়গাটি স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান সরকারি খাস জমি দখলে রেখে আবাদ করা ব্যক্তিদের কাছ থেকে ১০শতক নিয়ে দিয়েছে মন্দির করার জন্য ।আর সেখানেই মন্দির করে কালি মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করে আসছিলাম।হঠাৎ গতকাল রাতে কে বা কাহারা আমাদের মন্দিরের কালি মূর্তিটি ভেঙে চূড়ে বাইরে ফেলে রেখে দিয়েছে।শ্মশান ঘাটের সাধারন সম্পাদক শিব প্রসাদ বলেন আমাদের যতটুকু মাটি দিয়েছে সেখানেই মন্দির করে কালি পূজা করে আসছিলাম।অথচ যারা এই মূর্তি ভেঙ্গে দিয়েছে তারা মোটেও ভাল কাজ করেনি।এই জায়গাটি আমাদের আদি পুরুষদের শ্মশানঘাট ছিল ।এখন এগুলো আবাদ ভুমীতে পরিণত হয়েছে ।এটা আমাদের কোন সমস্যা ছিল না। অথচ আজকে যারা মন্দিরের সামান্য জায়গাটির জন্য যদি কেউ এরুপ কাজ করে থাকে তাহলে মোটেও ভাল করেনি। যেহেতু আমরা কাউকে দেখিনি সেহেতু নির্দিষ্ট করে কাউকে দোষারোপ করতে পারছি না। তবে পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা এমনটাই মন্তব্য করেন তারা।


৮নং শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রকৃত কারন খতিয়ে দেখছি। তবে এই মন্দিরের জন্য জায়গাটি আমি খাস আবাদি  জমির মালিকদের কাছ থেকেই নিয়ে দিয়েছিলাম । যে যার ধর্ম সে সে করবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কারো উচিত নয় । তবে ঘটনাটি কে ঘটিয়েছে আর কেনইবা করেছে সেটা তিনি স্পষ্ট  নয়।দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি প্রতিনিধিকে বলেন ঘটনাটি শুনার পরপরেই ঘটনাস্থলে আমাদের থানা থেকে পুলিশ সদস্যদের পাঠিয়েছি।তদন্ত চলমান রয়েছে।তদন্ত শেষেই বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর