নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধান অতিথি শিবলী সাদিক এমপি

বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধান অতিথি শিবলী সাদিক এমপি 


মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, শপথ বাক্য পাঠ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিরামপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, শপথ বাক্য পাঠ ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার অপু, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা সভাপতি রমজান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম, ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা গত ১২ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে বিরামপুর উপজেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট সকল নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করেন।

এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের প্রধান, নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিলসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও যুগ্ন-সাধারণ সম্পাদক (মহিলা-১) দিলরুবা পারভীন রেবা।

Tag
আরও খবর