নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের-(২০২৩-২০২৪) উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

খানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে-(২০২৩-২০২৪) উন্মুক্ত বাজেট অধিবেশনের ছবি।

 দিনাজপুর বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৩-২০২৪ইং সালের উন্মুক্ত বাজেটের আলোচনা সভা আজ সোমবার (২২মে-২০২৩ইং) অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান, হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর সুমিত শীল এর সঞ্চালনায় বাজেট পড়ে শোনান, ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সচিব মোস্তফাজামান, উপস্থিত বিরামপুর থানা পুলিশ অফিসার এ, এসআই আব্দুর রশিদ, বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০২৩-২০২৪ইং সালে মোট বাজেট দেখানো হয় ২ কোটি ৫৪ লক্ষ ৪৯ হাজার ৬০৩ টাকা এবং ঐ টাকাই ব্যয় খরচ ২ কোটি ৫২ লক্ষ ৭৪ হাজার ১৮২ টাকা হয়েছে। যার মধ্যে রয়েছে কৃষি ও সেচ, ভৌত অবকাঠামো, সম্মানী ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, শিক্ষা, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা, মহিলা, যুব ও শিশু মানবসম্পদ উন্নয়ন, পানি সরবরাহ এবং অন্যান্য সকল খরচ সহ এই বাজেট প্রণয়ন করা হয়। যার মধ্যে রয়েছে কর, ইজারা, লাইসেন্স ও পারমিট ফি, জন্ম নিবন্ধন ফি ও অন্যান্য। (রাজস্ব, এবং উন্নয়ন,) আলোচনা সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান বলেন, ইউনিয়নবাসীর ট্যাক্স এর মাধ্যমে ইউনিয়নে অনেক উন্নয়ন করা সম্ভব। আপনারা সকলেই সময়মতো কর পরিশোধ করবেন। তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনাদেরকে আরো উন্নত সেবা দিতে পারবো। জানা যায়, ২০২২ইং সালে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন চিন্তরঞ্জন পাহান। এর আগে উনি অত্র ইউনিয়ন পরিষদের ০৮নং ওয়ার্ড় সদস্য এবং অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নে বিভিন্ন কাঁচা রাস্তা সংষ্কার, কালভার্ট, ব্রীজ নির্মাণ, কৃষি সেচে সহযোগিতা, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা, যুব ও মহিলা বেকারদের কর্ম সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এই বাজেট সভায় তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।


পরিশেষে অত্র ইউনিয়নবাসীকে বাংলাদেশ আওয়ামী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ধারাবাহিকভাবে সচল রাখতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

আরও খবর