নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চৌদ্দগ্রাম  করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন বর্ষীয়ান আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও সমাজসেবক মাওলানা মো. আবু তাহের মোল্লা। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি বাজারস্থ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মজুমদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র হাজীগঞ্জ শাখার এসএভিপি ও ম্যানেজার, বিশিষ্ট সমাজসেবক কাজী মোহাম্মদ ইলিয়াছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চট্টগ্রামস্থ মেসার্স আজাদ স্টীল এর স্বত্ত্বাধিকারী মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাংবাদিক মো. এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহবায়ক ও ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আমির হোসাইন, যুগ্ম আহবায়ক ও মিয়াবাজার মেধাবিকাশ ইংলিশ লার্নিং স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. শাহজাহান, কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি মো. আহসান উল্লাহ বেপারী, কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কাজী মো. বশির আহমেদ, খিরনশাল ফাযিল (ডিগ্রি) মাদরাসার আরবী প্রভাষক মো. জহিরুল ইসলাম মজুমদার, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মো. মহিন উদ্দিন নয়ন, কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মনির হোসেন খোকন, মাওলানা আব্দুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মো. এনায়েত উল্লাহ মাছুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোশররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আমিনুল ইসলাম মজুমদার বাবলু, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. মহিন উদ্দিন ম্ন্সুী। করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মাওলানা মো. নুরুল কাউছার এর সভাপতিত্বে ও করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা মো. বেলাল হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম কবি নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. খোকন মজুমদার, করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইব্রাহীম খলিল, করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রাক্তন শিক্ষক মাওলানা কাজী মো. কেফায়েত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. তাজুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন মোল্লা, ডা, শাহীন আলম, করপাটি ইসলামী মিশন আদর্শ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ডা. মোজাফফর আহমেদ প্রমুখ।
আরও খবর